জীবনী

নাজমুল হাসান

নাজমুল হাসান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি। ২০১৮ সালে ঢাকা কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক হিসেবে সংগঠনে যুক্ত হয়ে সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতৃত্ব হয়ে ২০২৫ সালের ২ ডিসেম্বর সংগঠনের সভাপতি নির্বাচিত হন এবং বর্তমানে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা কলেজ থেকে গণিতে অনার্স সম্পন্ন করেছেন।

বিস্তারিত

জীবনের অধ্যায়

শিক্ষাজীবন

ঢাকা কলেজ থেকে গণিত বিষয়ে অনার্স সম্পন্ন।

ছাত্র রাজনীতিতে যুক্ত হওয়া

২০১৮ সালে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক হিসেবে ছাত্র রাজনীতিতে যুক্ত হন। পরে সাত কলেজের সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্ব

২০২০ সালে ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০২১ সালে কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ২০২১–২০২৩ মেয়াদে চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর সাধারণ শিক্ষার্থীদের ভোটে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং ২০২৫ সালের ২ ডিসেম্বর সভাপতি নির্বাচিত হন।

সাদা পাঞ্জাবি পরিহিত নাজমুল হাসান সমাবেশমঞ্চে সালাম জানাচ্ছেন
সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ

শিক্ষা

শিক্ষাজীবন

প্রতিষ্ঠান

ঢাকা কলেজ

গণিতে অনার্স সম্পন্ন